1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী সরকারী প্রকল্পের পাওয়ার টিলার নিয়ে বিভ্রাট-দ্বন্দ্ব ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ শ্রীবরদী সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ শ্রীবরদী সীমান্তে পুশ-ইন চেষ্টা, ২ জনকে ফেরত পাঠাল বিজিবি চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সম্রাটের জামিন বাতিলের আবেদন

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মে, ২০২২

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। মঙ্গলবার (১৭ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

১১ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তিন শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com