1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ স্টাফ রিপোর্টার: ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন, শেরপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “শিশুশ্রম প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই। ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে তাদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, বিভিন্ন শ্রমিক সংগঠন, কলকারখানার প্রতিনিধি, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিশুশ্রমের কারণ, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। তাঁরা শিশুশ্রম বন্ধে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব, শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com