1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদী সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার ২৯২ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব শাড়ি জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাঙাজান পাহাড়ে অভিযান চালায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯২ পিস শাড়ি জব্দ করা হয়।

তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com