1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নন্নী ইউনিয়নের কয়ড়াকুড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মো. ফরহাদ আলী (৪৮) ও মো. আকাশ মিয়া (২৩) নামে দুজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রোববার (২৮ জুন) জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com