1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাংবাদিকদের ১৭ কোটি ২৪ লাখ টাকা সহায়তা করেছে সরকার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মে, ২০২২

শেরপুর : কল্যাণ ট্রাস্ট হওয়ার পর ১ হাজার ৯২২ জন সাংবাদিককে ১৭ কোটি ২৪ লাখ টাকা সহায়তা করা হয়েছে।
আজ সোমবার (১৬ মে) জেলা প্রশাসক সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল এ কথা বলেন।

২ হাজার ৫৩৮ জন সাংবাদিককে করোনাকালে ১০ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন অল্প কিছুদিনের মধ্যেই অসচ্ছল সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক সাংবাদিকদের জন্য স্থায়ীভাবে সম্মানজনক একটি ভাতা দিতে চান মন্তব্য করে তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্টে ৬০ কোটির বেশি টাকা অনুদান দিয়েছেন।

এদিন শেরপুরের প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুর স্ত্রী শিরিন আরা সুলতানার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেরপুর প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দেশ টিভির প্রতিনিধি রফিক মজিদকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তাসহ ১২ জন সাংবাদিককে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোমিনুর রশীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আখতারুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সমকাল প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম আধার প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com