শেরপুর : শেরপুরে কোভিড ১৯ প্রতিরোধে সোমবার দিনব্যাপী ভলান্টিয়ার অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে শহরের নিউমার্কেটের পালকি হোটেলের সেমিনার কক্ষে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ।
সুজন সুশাসনের জন্য নাগরিকের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অরিয়েন্টেশনের উদ্বোধন ঘোষণা করেন ও কোভিড ১৯ প্রতিরোধে নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন- জেলা সিভিল সার্জন ডা,অনুপম ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি হ্যাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর জয়ন্ত কর, বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম ও শেরপুর জেলা সমন্বয়কারী খাইরুল বাশার রাসেল।
সাংবাদিক জাহিদুল হক সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- মোহনা টিভি শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ। শেরপুর সদরসহ বিভিন্ন উপজেলার কিশোর-কিশোরীরা ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করে।