1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মে, ২০২২

যশোর : বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক ইমিগ্রেশনে ভূয়া এনএসআই কর্মকর্তা আটক করা হয়েছে। রোববার (১৫ মে) সকাল ৯টার সময় বেনাপোল ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ তাকে আটক করেন। আটককৃত ভূয়া এনএসআই কর্মকর্তা আরিফুল ইসলাম (৩০) মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহা গ্রামের খান আবু জাহিদ এর ছেলে। সে নিজেকে ফিল্ড অফিসার হিসেবে পরিচয় দেয়।

জানা গেছে, সে এনএসআই পরিচয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এসময় ওসি ইমিগ্রেশন এনএসআই অফিসের জিও লেটার দেখাতে বললে তা দেখাতে ব্যর্থ হয়। পরে বেনাপোল বন্দরে কমর্রত এনএসআই এর কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। এমতাবস্থায় এনএসআই এর অফিসাররা তার সঙ্গে কথা বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে। এতে তাদের সন্দেহ হয়। একপর্যায়ে তার স্ত্রী ও শ্বশুর এর সঙ্গে ফোনে ওসি ইমিগ্রেশন কথা বললে তারা জানান সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনএসআই-এ চাকুরি করেন। স্ত্রী শ্বশুরের কথায়ও অসামঞ্জস্য থাকায় পর সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com