1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে মাস্টার্স পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মে, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার রিতা আক্তার (২৩) নামের এক মাস্টার্স বাংলা শেষ বর্ষের ছাত্রীর নিজের শয়ন কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রিতা আক্তার উপজেলার ৯নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ফকিরপাড়া) গ্রামের মোশাররফ হোসেনের (রানিং মেম্বার) মেয়ে। রিতা আক্তার দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স বাংলা শেষ বর্ষের পরীক্ষার্থী। পড়াশুনা চলমান অবস্থায় ইতোমধ্যে সে ২টি পরীক্ষা দিয়েছে। গত শনিবার পরীক্ষা দিয়ে বাড়ি এসেই এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের মামা হাবিবুর রহমান জানান।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, গত শনিবার মাস্টার্স বাংলা শেষ বর্ষের দ্বিতীয় পরীক্ষা দিয়ে বাড়ি এসে রিতা আক্তার প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার সকাল সাড়ে নয়টার দিকে তার মা মমতাজ বেগম তাকে ঘুম থেকে ডাকতে তার দরজায় কড়া নাড়লে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা খুলে শয়ন কক্ষে প্রবেশ করলে ঘরেরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন। এসময় চিৎকার করলে তার বাবা মোশারফ হোসেন ছুটে এসে ওড়না কেটে তার লাশ নিচে নামান। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। নিহতের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোনসহ একটি চিরকুট জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলে কোনো সিমকার্ড ও ম্যামোরি কার্ড ছিলো না। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবীক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com