1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে স্বামী পরিত্যক্তা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার এক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ মে, ২০২২

শেরপুর : শেরপুরে বড় বোনের সাথে কবিরাজের বাড়ি যাবার পথে জোরপূর্বক ধরে লেবু বাগানে নিয়ে এক স্বামী পরিত্যক্তা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

ওই ঘটনায় মঙ্গলবার (১৭ মে) ভোররাতে সদর উপজেলার লছমনপুর নয়াপাড়া গ্রাম থেকে অভিযুক্ত হাফিজুর রহমান মন্টু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অপর যুবক আলম মিয়া (২৭) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা ওই তরুণী গাজীপুরে থাকেন। গত তিন দিন আগে তিনি শেরপুর শহরের চকপাঠক মহল্লায় তার বড় বোন জামাইয়ের ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে ওই তরুণী তার বড় বোনের সাথে সদর উপজেলার লছমনপুর নয়াপাড়া গ্রামের কবিরাজ হাবিবুল্লাহ সাধুর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় হাফিজুর রহমান মন্টু ও আলম মিয়া দুই বোনকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী একটি লেবু বাগানের মধ্যে নেয়। সেখানে কৌশলে বড় বোনকে পাশে আটকে রেখে ভুক্তভোগী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাদের সেখানে রেখে পালিয়ে যায় মন্টু ও আলম।

পরে ধর্ষণের শিকার তরুণীকে সাথে নিয়ে তার বড় বোন বাদী হয়ে ওইদিন রাতেই মন্টু ও আলমের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার পর মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে মন্টুকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com