যশোর : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশনায় শার্শায় ৫ শতাধীক গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ই মে) বিকালে শার্শা বাজারে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান ও সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী বাবলুর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়। এসময় মালটা লেবু, কদবেল, আমগাছ, আমলকি, জামরুল, পেয়ারাসহ বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের ৫’শতাধিক চারা বিতরণ করা হয়।
শার্শা উপজেলা যুবলীগের সদস্য কাজী মালেকুজ্জামান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাভারণ ডিগ্রী কলেজ বিদ্যাঅনুরাগী সদস্য শাহরিন আলম বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সাবেক ছাত্র নেতা হাজী বাবলু, নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু।
এসময় অন্যন্যোর মধ্যে উপস্হিত ছিলেন- ইউপি সদস্য আলা উদ্দিন, যুবলীগ নেতা মফিজুর রহমান, ও তরুণ সমাজসেবক উদীয়মান কমিরুজ্জামান কবির, ডায়মন্ড মন্ডল, আলী কদর, বিল্লাল হোসেন ও কাজী হুমায়ুন কবির প্রমূখ।