1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনালে নলকুড়া চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মে, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এ খেলায় উপজেলার ৭’টি ইউনিয়ন অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় ধানশাইল ইউনিয়ন বনাম নলকুড়া ইউনিয়ন খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন- খেলার আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহিনুর ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা সিদ্দিকা রুপালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমছের আলম, বাংলার কাগজ প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ন-সম্পাদক
শাহাদৎ হোসেন মিলন, ইউপি সদস্য জোস্না বেগম প্রমুখ।
খেলাটির ধারাভাষ্য ছিলেন আশরাফুল আলম। রেফারির দ্বায়িত্বে ছিলেন ইসমাইল হোসেন। সহযোগীতা করেন কামাল ও দীপক।
উক্ত খেলায় ধানশাইল ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে নলকুড়া ইউনিয়ন ফাইনাল রাউন্ডে খেলার স্থান অর্জন করে। খেলায় ম্যান অফদা ম্যাচ অর্জন করেন, নলকুড়া ইউনিয়ন দলের জেসি।
অতিথিগণ খেলা শেষে চ্যাম্পিয়ন দল নলকুড়া ইউনিয়ন ও  রানার্স আপ দল নলকুড়া ইউনিয়ন দলকে পুরস্কার প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com