1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মনিরামপুরে মাদরাসার নির্মাণাধীন ভবনের ছাদ থেকে কাঠ পড়ে শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মে, ২০২২

যশোর : যশোরে ৪ তলা ভবনের ছাদ থেকে কাঠ পড়ে মরিয়ম আকতার মনিরা নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মরিয়ম আকতার মনিরা ওই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে টুনিয়াঘরা গ্রামের মুরাদ হোসেনের কন্যা।

টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে কাঠ পড়ে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, মাদরাসার ৪ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষে শ্রমিকরা ৩ তলার ছাদে সেন্টারিংয়ের কাঠ খুলছিল। সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আকতার মনিরা নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষে যাচ্ছিল।
এ সময় ৩ তলার সেন্টারিংয়ের একটি কাঠ এসে মরিয়মের মাথার ওপর পড়ে। ফলে মাথা ফেটে সে গুরুতর জখম হয়। সাথে সাথে শিক্ষকরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত ডা. হুমায়ুন রশিদ জানান, মরিয়মের মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে। তবে সে এখন শংঙ্কামুক্ত হলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com