1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে গৃহবধূ নির্যাতন, স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মে, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূকে নির্যাতন চালানোর অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে রোববার থানায় মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতে সোপর্দ করেছে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরশিহারি গ্রামের রিকশা চালক সাইদুল ইসলামের মেয়ে শিউলি আক্তার (১৯) ২০২১সালে শিউলির বিয়ে হয় নেত্রকোনা সদর উপজেলার আমতলী ইউনিয়নের ঝগড়াকান্দা গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে রাজমিস্ত্রি শ্রমিক রাজন মিয়া ওরফে রফিকের (২১) সাথে। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হলেও গত রমজানের পূর্ব থেকে শিউলির পর নির্যাতন শুরু হয় যৌতুক চেয়ে। তারপর শিউলির বাবা তার মেয়ের সংসার সুখী রাখতে একটি মোবাইল দেন। তারপরও ২০ হাজার টাকা, খাট, সুকেস, আলনা, বাসন ও যৌতুক হিসেবে চাইলে দিতে অস্বীকার করে শিউলি। সে কারণে শুরু হয় তার ওপর নির্যাতন।

গত শুক্রবার শিউলির শ্বাশুড়ি ও জাল রুমা আক্তার মিলে মারধর করে। তাদের সাথে স্বামী রাজনও মারধরে যুক্ত হয়। হাত-পা বেঁধে মারধর শেষে শরীরে মরিচের গুঁড়া ঢেলে ফেলা হয় পুকুরে। এরপর শুক্রবার রাতে শিউলিকে ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামে তার বাবার বাড়ির সামনে রেখে পালানোর চেষ্টা করে স্বামী রাজন। এঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটকে ফেলে। পরে শনিবার রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ শিউলি বাদি হয়ে গতকাল রোববার ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিকেলে স্বামী রাজনকে আদালতে পাঠায় পুলিশ।

নির্যাতিতা শিউলি আক্তার বলেন, স্বামী রাজনসহ যারা নির্যাতন করেছে তাদের বিচার চাই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে নির্যাতিতা নারী বাদি হয়ে মামলা করেছেন। দু’জনকে আসামী করে মামলাটি হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com