1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জের হারিয়ে যাওয়া রেনু সংসার করছে পাকিস্তানের লাহোরে

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মে, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : কাজের সন্ধানে ১৪ বছর বয়সে গ্রামের বাড়ি ছেড়ে রাজধানী ঢাকায় গিয়েছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়াড়ি গ্রামের বাসিন্দা রেণু খাতুন। আজ থেকে ৩৪ বছর আগে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল সে। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি ইয়াকুব ও তার স্ত্রী ফুলবানু। মেয়েকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জীবন সায়াহ্নে হারিয়ে যাওয়া মেয়ের খোঁজ পেলেন তারা। ঢাকায় হারিয়ে যাওয়া রেণু এখন সুখে সংসার করছেন পাকিস্তানে। বাবা-মাকে দেখতে জন্মভিটায় আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জানা যায়, কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেণুর নাতি আনোয়ার হোসেন বাংলাদেশে তার দাদুর বাড়ির খোঁজ করেন। হোয়াটসঅ্যাপে তার সঙ্গে পরিচয় হয় রাজা বাজারের বাসিন্দা আহাদুল ইসলাম নাঈমের। রেণুর নাতির অনুরোধে খোঁজখবর শুরু করেন আনোয়ার। শেষ পর্যন্ত কয়েক দিনের চেষ্টায় পেয়েও যান ইয়াকুব ও তাঁর স্ত্রী ফুলবানুকে। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাওয়ার বিষয়টি প্রথমে বিশ্বাস করতে চাননি ইয়াকুব ও ফুলবানু। শেষ পর্যন্ত রেণুর কপালের কাটা দেখে মেয়েকে শনাক্ত করেন।

বাবা-মাকে রেণু জানান, বর্তমানে লাহোরের ভাওয়ালপুর জেলার আহাম্মদপুর দক্ষিন গ্রামে বসবাস করছেন। আবুল করিম নামে একজনকে বিয়ে করে সংসারী হয়েছেন। তিন ছেলে ও তিন মেয়ে আর নাতি-নাতনি নিয়ে সুখের সংসার তার। বাবা-মা ও ভাই-বোনদের দেখতে শিগগিরই জন্মভিটায় আসবে বলেও জানিয়েছেন রেণু।

কিন্তু কীভাবে ঢাকা থেকে সুদূর পাকিস্তানে পৌঁছল ১৪ বছরের এক কিশোরী? মাকে রেণু জানিয়েছে, দালালরা তাকে বিক্রি করে দিয়েছিল। তার পরে মনের মানুষের খোঁজ পেয়ে সংসার শুরু করেন রেনু। বাকি গল্প তুলে রেখেছে তিনি। স্বজনদের কাছে ফিরেই সেই গল্প বলবে। ৩৪ বছর বাদে মেয়েকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন ইয়াকুব ও ফুলবানু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com