
নালিতাবাড়ী (শেরপুর) : সরকারীভাবে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বুধবার (১৮ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ধান-চাল সংগ্রহ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রবণ চন্দ্র ভট্টাচার্য, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩শ ৩ মেট্টিকটন ধান এবং মিল থেকে ২ হাজার ২৭০ মেট্টিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই ৪৭টি মিল ২ হাজার ১৬২ মেট্টিকটন চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে।