মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮মে) বেলা ১১টায় উপজেলা মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির হলরুমে ইউনিসেফ ও হাঙ্গার প্রজেক্টের যৌথ সহযোগীতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট ঝিনাইগাতী উপজেলা শাখার টিম লিডার মো. সোহেল রানার উপস্থাপনায় ও সুশাসনের জন্যে নাগরিক (সুজন) এর শেরপুর জেলার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সাহা, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, এলাকা সমন্বয়কারী খাইরুল বাশার, শেরপুর জেলা সমন্বয়কারী জাহিদুল খান সৌরভ, ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আবু সাইদ প্রমুখ।
এসময় যিদনী মডেল স্কুলের প্রধান শিক্ষক কাউসার রহমান লাল, ইউপি সদস্য জোস্না বেগম, জবেদ আলী, আজিজুল হক, ইউথ টিম লিডার, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ ৪০ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।