1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সাদা পোশাক থেকে ঘামের দাগ তুলবেন যেভাবে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

লাইফস্টাইল ডেস্ক : এখন দিনের বেলায় বাইরে সূর্যের প্রখর রোদ। বাইরে বেরলেই ঘামে ভিজে যায় গায়ের পোশাকআশাক। ফলে পোশাকে ঘামের দাগ, দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক।

বিশেষ করে সাদা পোশাকে ঘামের হলুদ দাগ বসে যায়। অথচ স্কুল-কলেজের বেশিরভাগেরই ইউনিফর্মই সাদা। সেই সঙ্গে বেশ কিছু অফিসেও সাদা পোশাককে প্রাধান্য দেওয়া হয়। সাদা কাপড় থেকে ঘামের দাগ তোলার সহজ একটি উপায় জেনে রাখুন।

উপকরণ: এক কাপ ভিনেগার, ১/২ কাপ বেকিং সোডা, এক টেবিল চামচ লবণ, এক টেবিল চামচ হাইড্রোজেন পারঅক্সাইড।

পদ্ধতি: ঘামের দাগ পোশাক থেকে তুলতে প্রথমে ভিনেগার ও হালকা গরম পানি একসঙ্গে মিশিয়ে নিন। সেই পানিতে জামা ভিজিয়ে রাখুন অন্তত ২০ মিনিট। এরপর একটি বাটিতে বেকিং সোডা, লবণ ও হাইড্রোজেন পারঅক্সাইড একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার ভিনেগার পানি থেকে জামাটি তুলে অতিরিক্ত পানি চিপে নিন। এবার দাগের জায়গায় মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ঝলমল করছে সাদা জামাটিও। দাগছোপ সব উধাও হয়ে যাবে এই উপায়ে।

তথ্যসূত্র: মলি মেইড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com