1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ধামরাইয়ে ঝগড়া থামাতে এসে প্রাণ গেলো যুবকের

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মে, ২০২২

ঢাকা: ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে লাগা ঝগড়া থামাতে এসে ফরহাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. জাকারিয়া ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মজিবর রহমানের ছেলে। নিহত যুবক ফরহাদ হোসেন (৪৫) একই এলাকার মো. দলিল উদ্দিন ধলুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজিখালি নদীর গাঙ্গুটিয়া এলাকায় মাটি খনন নিয়ে একই ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জাকারিয়া ও কাওয়ালীপাড়া গ্রামের মতিয়ার রহমানের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সন্ধ্যায় মতিয়ার গাঙ্গুটিয়া বাজার এলাকায় আসলে খবর পেয়ে দলবলসহ এসে অভিযুক্ত জাকারিয়া তাকে রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এসময় পাশে থাকা ফরহাদ এই মারামারি থামাতে আসলে ধাক্কাধাক্কির মাঝখানে পড়লে মারা যায় সে। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন বলেন, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com