1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জেলা প্রশাসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মে, ২০২২

শেরপুর : শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের বদলির আাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শেরপুর নাগরিক সমাজ।

শুক্রবার (২০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহবায়ক শরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব মো. মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা সবুজ আন্দোলনের সদস্য সচিব সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসাদুজ্জামান মোরাদ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি জুবায়ের রহমান, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, জেলা রোভার স্কাউটের সম্পাদক শামীম হোসেন, সংস্কৃতিকর্মী মমিনুল ইসলাম, সাংবাদিক ইমরান হাসান রাব্বী, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের নাইম ইসলাম, রক্তসৈনিক বাংলাদেশ এর কাকন সরকার, ভলান্টিয়ার বাংলাদেশ এর মশিউর রহমান সজীব, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

মানবনন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রতিটি কাজ বাস্তবায়নের পাশাপাশি জেলা প্রশাসক মোমিনুর রশীদ সততার সাথে দায়িত্ব পালন করছেন। এরপরও শেরপুর জেলায় যোগদানের মাত্র ১০ মাসের মধ্যেই তাকে বদলি করায় শেরপুর জেলাবাসী উদ্বিগ্ন ও মর্মাহত। তাই তার বদলির এ আদেশ প্রত্যাহার করার দাবী জানাই।

মানববন্ধনে প্রায় ২০টি সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com