1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চিকিৎসা প্রতারণা : লাখ টাকা অর্থদণ্ডের পরদিন ভূয়া চিকিৎসক কারাদণ্ড

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মে, ২০২২

এস.এম. সাইফুল ইসলাম কবির, : ভ্রাম্যমাণ আদালতের দন্ডিত হয়ে ১ লাখ টাকা অর্থদণ্ড ও মুচলেকা দিয়ে মুক্তি পাওয়ার পর দিনই পূনরায় একই অপরাধে আবারও ভ্রাম্যমাণ আদালতের বিচারে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে শ্রীঘরে যেতে হয়েছে ডা. এম এম মনির (৩৭) নামে এক ভূয়া চিকিৎসককে।

গত বুধবার রাত ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় কথিত ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। দণ্ডপ্রাপ্ত  এম এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে প্রচিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহাদ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আলী হাসান জানান, ১৮ এপ্রিল বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত মোরেলগঞ্জ সোলমবাড়িয়া ফেরিঘাটের আলম হুজুরের বাসার নিচতলা থেকে এম এম মনির (৩৭) নামে এক ভূয়া চিকিৎসককে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায়  এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার আগের দিন ১৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকয় আসামির চেম্বারে অভিযান চালিয়ে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় আসামি মুচলেকাও প্রদান করেন। এরপরও তিনি একই অপরাধের পুনরাবৃত্তি করে ডাক্তারের ভুয়া পদবী ব্যবহার করে প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছিলেন। তার কোন চিকিৎসক নিবন্ধন নেই বা কোন মেডিকেল ডিগ্রিও নেই।

স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর ধরে নাক, কান, গলা, চক্ষুসহ বিভিন্ন রোগে অভিজ্ঞ এমন সাইনবোর্ড ঝুলিয়ে এবং মাইকে প্রচারণা চালিয়ে স্থানীয়দের সাথে প্রতারণা চালিয়ে আসছিলেন ভূয়া চিকিৎসক এম এম মনির। তিনি তার সাইনবোর্ড এবং ব্যবস্থাপত্র প্যাডে যে রেজিস্ট্রেশন নম্বরটি ব্যবহার করেন সেটিও ভূয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com