1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে কোভিড ১৯ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মে, ২০২২

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ইউনিসেফের সহযোগিতায় দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরি সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা সুজন সু-শাসনের জন্য নাগরিকের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। তিনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দেন। এতে কোভিড ১৯ প্রকল্পের নানা দিক তুলে ধরেন তিনি।

সভায় কোভিড ১৯ প্রতিরোধে  নানা তথ্য তুলে ধরে সচেতন থাকার আহবান জানিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সাদিয়া তানজিন আফরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল ও উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিকের সভাপতি শাহ মো,কোহিনূর হোসেন।

দি হ্যাঙ্গার প্রজেক্টের শেরপুর প্রতিনিধি জাহিদুল হক সৌরভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রোজাউল করিম বকুল, সামাজিক সংগঠন লোকাল ভয়েজ এর সভাপতি এ,জেড রুমান প্রমূখ।

সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সুজন সুশাসনের জন্য নাগরিকের নেতৃবৃন্দ্বসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ্ব অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com