1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবুল কাশেম।

শনিবার (২২ মে) দিবাগত গভীর রাত তিনটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে শনিবার রাতে ঘুমাতে যান আবুল কাশেম। গভীর রাত তিনটার দিকে তার ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে দোকানঘরসহ সঙ্গে থাকা বসতঘর পুড়ে যায়। এলাকাবাসীর দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।

এদিকে ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে নগদ দশ হাজার টাকা, কম্বল ও চালের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণে টিন বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com