1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মে, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে একাধিক বার শারীরিক সম্পর্ক হলেও অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা।

উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) এর সাথে এক নারীর দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে আসছে বৃহস্পতিবার দেলোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়েছে। এমন খবর পেয়ে শনিবার রাত থেকে প্রেমিক দেলোয়ারের বাড়িতে গিয়ে ওই নারী বিয়ের দাবিতে অবস্থান শুরু করছে।

বিষয়টি নিয়ে দেলোয়ারের বাড়িতে অবস্থানরত ওই নারী জানান, স্কুল জীবন থেকে দেলোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ১৩ বছর যাবৎ ওর সাথে আমার সম্পর্ক চলে আসছে। প্রেমের ওই সম্পর্কে বিয়ে আশ্বাসে দেলোয়ারের সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক হয়েছে। হঠাৎ দেলোয়ার অন্য জায়গায় বিয়ে করছে বলে জানতে পেরেছি। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি।

তবে এ বিষয়ে দেলোয়ারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবরটি শুনেছি। তবে এবিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com