1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পোশাক বিভ্রাটে উর্বশী

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। মাঝে মাঝে ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন। আর এসব ছবি ভক্তদের কাছে পৌঁছে দিতে বেছে নেন সোশ্যাল মিডিয়া। কিন্তু এবার পোশাক বিভ্রাটে পড়তে দেখা গেলো এই নায়িকাকে।

সম্প্রতি উর্বশীর একটি ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মঞ্চে গান গাইছেন গায়ক হানি সিং। তার সঙ্গে নাচছেন উর্বশী। আকস্মিকভাবে নিজের পোশাক নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন তিনি। উবর্শীর এই মুহূর্তের দৃশ্যটি নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন উর্বশী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৮ বছর বয়েসি এই সুন্দরী।

সানি দেওলের বিপরীতে ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী। তার অভিনীত ‘পাগলাপান্তি’ চলচ্চিত্রটি ২০১৯ সালের ২২ নভেম্বর মুক্তি পায়। ২০২০ সালের ১৬ জুলাই ওটিটি প্ল‌্যাটফর্ম জি৫-এ মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ভার্জিন ভানুপ্রিয়া’।

অজয় লোহান পরিচালিত এই চলচ্চিত্রের গল্পে মুম্বাইয়ের রক্ষণশীল পরিবারের মেয়ে উর্বশী। এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন—আজীবন কুমারী থাকবেন তিনি। কিন্তু এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করতে চান উর্বশী।

উর্বশীর হাতে এখন বেশ কটি সিনেমার কাজ রয়েছে। ‘ব্ল্যাক রোজ’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমায় তাকে আইআইটির একজন ছাত্রীর ভূমিকায় দেখা যাবে।

ভিডিও লিংক: https://www.instagram.com/p/CMWoRAnBC3R/?utm_source=ig_web_copy_link

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com