1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে মাংসের বাজারে অভিযান: ৬ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ভোক্তা পর্যায়ে নিরাপদ মাংস বাজারজাতকরণের লক্ষ্যে স্থানীয় দুটি মাংসের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ মে) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শহরের আড়াইআনী (ব্রীজ সংলগ্ন) মাংসের বাজারে এবং দক্ষিণ বাজার মাংসের বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৬ মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু সাঈমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com