1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতি উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের সদ্য সাবেক সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে শেরপুর শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা নাইম অভিযোগ করেন, দলের সম্মেলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে তার বিরুদ্ধে অপপ্রচারণায় দীর্ঘদিনের লালিত পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ঐতিহ্য ও সুনাম ক্ষুন্নের অপচেষ্টা করা হচ্ছে, যা প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

লিখিত বক্তব্যে নাইম বলেন, তিনি ছাত্রজীবনে ৯০-এর স্বৈরাচার ও রাজাকার হটাও আন্দোলন এবং পরবর্তীতে ঝিনাইগাতী আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫টি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ২০০২ সালে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ও ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে দলকে সু-সংগঠিত করেন।

তিনি বলেন, গত ৯ মে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা না হওয়ার সুবাদে তারা তাকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে নানা ধরনের সাজানো, মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও ওমর আলী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও আবদুল হালিম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, মালিঝিকান্দা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com