1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে উম্মুক্ত লটারীর মাধ্যমে ৬৪৬ জন কৃষককে নির্বাচিত করেছেন উপজেলা প্রশাসন এবং অপেক্ষমান কৃষক নির্বাচিত হয়েছেন ১৯৪ জন।
গতকাল রোববার বিকেল ৩ টায় উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা ও লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লটারী কার্যক্রম উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, ওসি এলএসডি অনিমেষ সরকার, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ নাসিম আল আক্তার, মিল মালিক সমিতির সভাপতি মোঃ শাসমুল মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবু, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ খাদ্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন বলেন, এবার ফুলবাড়ী এলএসডি তে ১০৩৩ মেট্রিক টন ও মাদিলাহাট এলএসডি তে ৯০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৯৩৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com