
নালিতাবাড়ী (শেরপুর) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোরশেদা বেগম নামে এক গৃহবধূ মারা গেছে শেরপুরের নালিতাবাড়ীতে।
সোমবার (২৩ মে) বিকেলে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোরশেদা ওই গ্রামের মোতালেব মিয়ার স্ত্রী।
জানা গেছে, বসতঘরের বৈদ্যুতিক ফ্যান এর বেড সুইচ পানিতে ডুবন্ত পাতিলে লেগে ছিল। ফলে পাতিলসহ পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। কিন্তু বিষয়টি খেয়াল না করায় গৃহবধু মোরশেদা হাত দিয়ে বেড সুইচটি উঠাতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।