1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত এক

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

শেরপুর : শেরপুরে সড়ক দুর্ঘটনায় শওকত হোসেন সলিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক উজ্জল মিয়া (২৪)।

সোমবার (২৩ মে) রাতে শেরপুর-জামালপুর সড়কের সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিম পার্শ্ববর্তী ডোবারচর এলাকার মৃত জিয়াউল হকের ছেলে এবং ডোবারচর বাজারের ওয়ালটন শো-রুমের স্বত্বাধিকারী। আহত উজ্জল একই এলাকার রহমত আলীর ছেলে।

জানা যায়, সোমবার রাত পৌণে ৮টার দিকে জামালপুর জেলা সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সলিম ও তার সঙ্গী উজ্জল। পথিমধ্যে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া ব্যাঙের মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী সলিম। গুরুতর আহত হন উজ্জল। পরে স্থানীয়রা আহত উজ্জলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।

এদিকে খবর পেয়ে নিহত সলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com