1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মে, ২০২২
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক চাউলিয়া গ্রামের আজাহার আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আনোয়ার হোসেন তাহার বাড়ির দক্ষিণ পাশে আম পাড়ার জন্য আম গাছে উঠে। এ সময় হঠাৎ আম গাছের একটি ডাল পল্লী বিদ্যুৎ এর ৩৩ কেভি তারে লেগে যাওয়ায় আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আম গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com