1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে এক যুগ পর আদালতের আদেশে জমি ফেরত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মে, ২০২২
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে প্রায় এক যুগ পর আদালতের আদেশে জমি ফিরে পেলেন মোঃ হারুন মিয়া। দীর্ঘদিন মামলার পর আদালত হারুনের পক্ষে রায় দেন। আদালতের রায়ের মধ্যদিয়ে শেষ হয় হারুন মিয়ার প্রতিক্ষা।
বৃহস্পতিবার (২৬ মে) বিকালে আদালতের আদেশে বসতঘর, গাছপালা উচ্ছেদ করে ১৫ শতাংশ জমির দখল বুঝে পান হারুন মিয়া।  মোঃ হারুন মিয়া চকবন্দী গ্রামের নুরুর ইসলামের ছেলে।
এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে,  চকবন্দী গ্রামের ফকির মিয়া, মোঃ রঙ্গে মিয়া ও মোঃ গোলাম মোস্তফা ওরফে সাতানা হারুন মিয়ার ১৫ শতাংশ জমি প্রায় একযুগ আগে দখল করে বসত ঘর গাছপালা রোপন করে। পরে এ নিয়ে এলাকায় বিচার শালিস হয়। তাহারা বিচার শালিস না মানায় হারুন মিয়া ২০১৬ সালে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত হারুন মিয়ার নামে ডিক্রি দেন এবং ২৬ মে ম্যাজিস্ট্রটের উপস্থিতে তার জমির দখল বুঝে পান।
চকবন্দী গ্রামের ইরন মিয়া বলেন, এ রায় ও উচ্ছেদের মাধ্যমে আইনের প্রতিষ্ঠা হয়েছে। মানুষ বুঝতে পারবে জোর করে কাহারো জমি নেয়া যায় না।
মোঃ হারুন মিয়া বলেন, আমি কত মানুষের কাছে গিয়েছি আমার জমিটি উদ্ধারের জন্য, কেউ করে দেয়নি। আজ আমি আদালতের মাধ্যমে আমার জমি ফিরে পেলাম। দেশে বিচার আছে। আজ আমি খুবই খুশি। আল্লাহ আমার ডাক শুনেছেন।
আদালতের আদেশে উচ্ছেদ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আতাউর রহমান।
এ সময় নাজির মোঃ আমিনুল ইসলাম, এডভোকেট শেখ ফরিদ, এসআই রোকন উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com