1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে দরিদ্র প্রান্তীক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুকতারা মানবিক কল্যাণ সোসাইটির উদ্যোগে ও হেলথ এন্ড হোপ হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মে) কমরেড আবুল বাশার নামে এই মেডিকেল ক্যাম্প শহরের আড়াই আনী বাজারের হিরণ্ময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এতে রোগী দেখেন ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আসিফ হাসান ও চয়ন আহমেদ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কেন্দ্রীয় খেতমজুর ইউনিয়নের সদস্য সাংবাদিক হুমায়ুন মুজিব, শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রাজিয়া সুলতানা, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, এম. সুরুজ্জামান, সাইফুল ইসলাম, মঞ্জুরুল আহসান, জাফর আহমেদ ও শুকতারা মানবিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক রীতা রাণী পাল প্রমুখ।
এদিন প্রায় শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com