1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতিতে ঝড়ে মোবাইলের টাওয়ার ক্ষতিগ্রস্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মে, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ঝড়ে ভেঙে পড়া গ্রামীণ ফোনের টাওয়ার মেরামতের কাজ চলছে। ময়মনসিংহ থেকে কারিগরি দল গতকাল শুক্রবার থেকেই এটি মেরামতের কাজ শুরু করে।

এদিকে টাওয়ারটি ভেঙে পড়ায় নেটওয়ার্ক আসা-যাওয়া করলেও খুব একটা সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা।

সূত্র জানায়, গত শুক্রবার (২৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার পাইকুরা বাজারের বৃষ্টির সময় ভ্যারাইটিজ ব্যবসায়ী লিকসন মিয়ার দোকানের পাশের মোবাইল টাওয়ারটি বিকট শব্দে লিকসন ও সিদ্দিকের দোকানের উপর ভেঙে পড়ে। এতে লিকসন মিয়ার উপর দোকানটি ভেঙ্গে পড়লে সেখানে আটকে পরেন তিনি। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিকসন মিয়া জানান, বিকেলে সামান্য বৃষ্টির সময় আমি দোকান খুলে পরিচ্ছন্নতার কাজ করছিলাম। এসময় হঠাৎ মোবাইল টাওয়ারটি আমার দোকানের উপর ভেঙ্গে পড়ে দোকানঘরটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

এ ব্যাপারে গ্রামীণ ফোনের স্থানীয় ডিস্ট্রিবিউশন ম্যানেজার এরশাদ মিয়া জানান, ঘটনাটি ঘটার সাথে সাথে খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ময়মনসিংহ থেকে টেকনিক্যাল টিম এসেছেন, কাজ চলছে। সরেজমিনে বিস্তারিত জেনে আহত ব্যবসায়ীর চিকিৎসাসহ ক্ষতিপূরণের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com