1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের এক কোটি চৌদ্দ্দ লাখ পঞ্চান্ন হাজার ছয়শত দশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল মোমেন এই বাজেট পেশ করেন।

কলসপাড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন৷

এছাড়াও বক্তব্য রাখেন- নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, বালুঘাটা নাকশী নছমপুর বাজার কমিটির সভাপতি তোজাম্মেল হোসেন খোকা ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কবির হোসাইন আকন্দ৷

এ সময় ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বাজেটের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও মত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com