1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযান: ১০১‌টির ম‌ধ্যে ৪২‌টি বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মে, ২০২২

শেরপুর: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী শেরপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে শনিবার দিনব্যাপী অভিয়ান চালিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর।

বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অভিযানে ক্লিনিকগুলোতে কোন বৈধ কাগজপত্র না থাকায় তাতক্ষনিত বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শেরপুর জেলাজু‌ড়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ বিভা‌গের অ‌ভিযানে ১০১‌টির ম‌ধ্যে ৪২‌টি বন্ধ ঘোষণা ক‌রে‌ছে জেলা সি‌ভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। এসময় যে সকল প্রতিষ্ঠানের কাগজের মেয়াদ উত্তীর্ণ রয়েছে, তাদের আগামী ১৫দিনের সময় দেয়া হয়েছে।

সি‌ভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, যেসব প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য আবেদন করেছে, কিন্তু দাপ্তরিক দীর্ঘ সূত্রীতার কারণে তা প্রক্রিয়াধীন আছে তারা এ অভিযানের আওতামুক্ত থাকবে। কিন্তু যারা ন্যূনতম কোন অনুমোদনের পরোয়া না করে ব্যবসা করছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অনিবন্ধিত সব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন ।

এর আগে বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর সারা বাংলাদেশে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com