1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সিরাজগঞ্জে শেয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মে, ২০২২

সিরাজগঞ্জ: শেয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) ভোরে জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতী একই গ্রামের শিবপাড়ার জিল্লুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাড়ার বাসিন্দা আবু তালেবের মুরগির ফার্ম রয়েছে। ফার্মে যাতে শেয়াল না আসে সে জন্য তিনি রাতের বেলায় জেইআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। রোববার ভোরে জান্নাতী আম কুড়াতে মুরগির ফার্মের পাশে যায়। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবু তালেব তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। এতে জান্নাতী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফার্মের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির লাশ থানায় আনার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com