1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পুলিশি বাঁধায় পণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রদল। তবে মিছিলের শেষ পর্যায়ে পুলিশি বাঁধার মুখে পড়ে মিছিলটি পণ্ড হয়ে যায়। রোববার (২৯ মে) বিকেল ছয়টার দিকে শহরের গড়কান্দা এলাকায় মিছিলটি পণ্ড হয়।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল। কেন্দ্রীয় ওই কর্মসূচীর অংশ হিসেবে বিকেল পাঁচটার দিকে নালিতাবাড়ী শহরের গাজিরখামার টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা ছাত্রদল, শহর ছাত্রদল ও নাজমুল স্মৃতি কলেজ শাখা ছাত্রদলের যৌথউদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গড়কান্দা মহল্লায় পৌছে প্রায় ছয়টার দিকে। এসময় সামনে এবং পেছনে পুলিশ বেরিকেট দিয়ে বাঁধা দিতে চাইলে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার, যুগ্ম-আহবায়ক ওবায়দুর রহমান পাপ্পু, সদস্য সচিব সাইদুল ইসলাম, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবির হাসান অনিক, সদস্য সচিব সোহাগ মিয়া, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জাহেদ বাদশা, সদস্য সচিব সোমায়েলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com