1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীর গোসাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মে, ২০২২
শ্রীবরদী (শেরপুর) : শেরপু‌রের শ্রীবরদীর ৫নং গোসাইপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২- ২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ মে) বি‌কে‌লে গোসাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব বিল্লাল হোসাইন।
এর আগে, বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আ‌শিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি এম এ ম‌তিন, প্রিপ ট্রাস্ট প্রক‌ল্পের ম‌নিট‌রিং অ‌ফিসার মকবুল হো‌সেন, ইউ‌পি সদস‌্য আব্দুল হান্নান, সাজু মিয়া, আঞ্জুয়ারা বেগম, শিখা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার উন্মুক্ত সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।
এ সময় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার শতাধিক গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
ইউ‌নিয়ন প‌রিষ‌দের তথ‌্য ম‌তে, বার্ষিক ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ১‌কো‌টি ২১লাখ ৯৮হাজার ৫শ ১৫ টাকা এবং ব্যয় ১কো‌টি ২১লাখ ৯৮হাজার ৫শ ১৫টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com