1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে শিক্ষিকার যৌন নিপীড়ন: আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মে, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিন্ডারগার্টেন শিক্ষিকা যৌন নিপীড়নের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রোববার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাহিনুর রহমান রুবেলকে (৪০) গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রুবেল উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল রুবেল। গত শনিবার ওই শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন ভূমি অফিসের সামনে রুবেল তার পথ রোধ করে। এ সময় তার শরীরে জোরপূর্বক স্পর্শ করে এবং জামা ধরে টানাটানি করে। ওই শিক্ষিকা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ ঘটনায থানায় মামলা করলে পুলিশ রুবেলকে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, যৌন নিপীড়নকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com