1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে পুলিশের বাঁধা অতিক্রম করে বিএনপি’র শোক র‌্যালী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বাঁধা অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা, দেয়া মাহফিল, দুস্থ এতিমদের মাঝে খাদ্য ও কোনআন শরিফ বিতরণ করা হয়েছে।
শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কালিবাড়ী বাজার থেকে এক শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রদক্ষিণ করার সময় শোক র‌্যালীতে পুলিশ বাঁধা দেয়। এসময় বিএনপি’র নেতাকর্মী পুলিশের বাঁধা অতিক্রম করে নিমতলা মোড় প্রদক্ষিণ করে পৌর শহরের পার্ববতীপুর বাস স্ট্যান্ড দলিয় কার্যলয়ে প্রবেশ করে। র‌্যালী শেষে দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
সভায় পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা, পৌর বিএনপি‘র সিনিয়ির যুগ্ম-সাধারণ সম্পাদক মন্তাজ আলী চৌধুরী, পৌর যুব দলের আহবায়ক মানিক মন্ডল।
এসময় পৌর বিএনপি‘র ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com