
নালিতাবাড়ী (শেরপুর) : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত পরিবার ঘোষণার লক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, উপজেলা প্রকৌশলী রকিবুল আলম রাকীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, আসাদুজ্জামান, আব্দুল লতিফ, আইয়ুব আলী সরকার, আতাউর রহমান আতা, মিজানুর রহমান, মুঞ্জুর আল মামুন, নিয়ামুল কাউসার প্রমুখ।
এসময় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের সাথে যৌথ সভায় গৃহহীন ও ভূমিহীন মুক্ত পরিবার ঘোষণার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে খাস জমি নির্ধারণ করার পাশাপাশি তাদের পূনর্বাসন ব্যবস্থার বিষয়ে মতামত প্রকাশ হয়।
উল্লেখ্য, উপজেলার ১২টি ইউনিয়নে ৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম অব্যহত রাখতে পরিকল্পনা বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।