1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বাসচাপায় ঈশ্বরগঞ্জের দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ঈশ্বরগঞ্জের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা (৩০)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিলেন। বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রিজ এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা শালবন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com