
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র ২৪/২৭ গর্বকালীন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা।
পরে উপ-স্বাস্থ্য কেন্দ্র হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান শফিক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ, জেলা কো অর্ডিনেটর মোহাম্মদ আলী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ফয়জুর রহমান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, আজ থেকে এ স্বাস্থ্য কেন্দ্রে প্রসুতি মায়েদের চিকিৎসা কার্যক্রম চালু হলো। এই স্বাস্থ্য কেন্দ্রে কোন মায়ের প্রসব হলে তার চিকিৎসা ও উপহার প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন একজন স্বাস্থ্য কর্মী দায়িত্বে থাকবেন। গর্ভকালীন মায়েদের সেবা দেওয়ার জন্য একজন ডাঃ দেওয়ার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে দাবী জানান।