1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। খাদ্যমন্ত্রীর উপদেশ এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে উপজেলার রাঙ্গামাটি প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর বঙ্গ মিলারস লিমিটেড, মির্জা অটো রাইস মিল এবং আমিন অটো রাইস মিল লিমিটেডে অভিযান চালিয়ে প্রত্যেকটিতে তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী মানদন্ডের চেয়ে কম পরিমাণে ধান ও চালের মজুদ পাওয়া যায়।
প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, তারা আমাদের হিসাব ও স্টক সরকারী খাদ্য মজুদের নীতিমালা অনুসারে মিলে দেখেন এবং সরকার নির্দেশিত মানদন্ডের থেকেও আমাদের মজুদ কম পান। আমরা সরকারের সব ধরনের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল তাই সরকার যে নির্দেশনা দিয়েছে তা মেনেই আমরা কাজ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, সরকারি নিয়ম-নীতির বাইরে কোনভাবেই ধান-চালের অবৈধ মজুদ করা যাবে না। এরই প্রেক্ষিতে তিনটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয় এবং প্রত্যেকটি মিলে তাদের মানদন্ডের চেয়ে অনেক কম পরিমাণে ধান ও চালের মজুদ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com