1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে নদী থেকে মরদেহ উদ্ধার: মা হত্যার অভিযোগে ছেলে আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গর্ভধারিণী মাকে কুপিয়ে ও আঘাত করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলে ফারুককে (৩৫) আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ জুন) ভোর রাতের কোন এক সময় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পৌর শহরের ৮নং ওয়ার্ডের নিজপাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী দিনমজুর নূর বানু (৫৫) তার ছেলে ফারুককে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। অপর ছেলে মনির ঢাকায় কাজ করে। ফারুক মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক বলে প্রায়ই তার মাকে মারধর করত।

বৃহস্পতিবার প্রতিরাতের মতো মা-ছেলে তাদের ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় দা দিয়ে কুপিয়ে এবং শীল ও বেলনা দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ টেনে পাশের নদীতে ফেলে রাখে। শুক্রবার ভোরে স্থানীয়রা মা নূর বানুর রক্তাক্ত মরদেহ বাড়ির পাশের ভোগাই নদীতে ভাসতে দেখে। খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এসময় অভিযুক্ত ছেলে ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ময়না তদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানোর এবং মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে আটক এবং হত্যায় ব্যবহৃত দা, শীল ও বেলনা জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com