
নালিতাবাড়ী (শেরপুর) : কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে লিটল ম্যাগ ‘শব্দরোদ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকেল ৫টায় শেরপুরের নালিতাবাড়ী শহরের সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গণে এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক এম.এ.হাকাম হীরা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব বাবু অসীম দত্ত হাবলু।
অনুষ্ঠানে আলোচনা করেন- বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক জ্যোতি পোদ্দার, শব্দরোদ এর সম্পাদক কবির মুকুল প্রদীপ, অধ্যক্ষ নজরুল ইসলাম, নারী নেত্রী ক্লডিয়া নকরেক কেয়া, অরণি প্রগ্রেসিভ স্কুল এর সিইও নাজনীন হক, রিয়াদ আল ফেরদৌস প্রমুখ।
শিক্ষক সজল কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে লিটন ম্যাগ শব্দরোদ এর লক্ষ্য ও চলমান কার্যক্রম নিয়ে আলোকপাত করেন সম্পাদক কবির মুকুল প্রদীপ।
আরও উপস্থিত ছিলেন- বিপ্লব সাহা, মাহমুদুল হক লিটন, সাংবাদিক শাহাদাত তালুকদার, মুজাহিদ আমিন প্রমুখ।
আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন কবির মুকুল প্রদীপ, বিপ্লব সাহা, সুব্রত পাল, মুজাহিদ আমিন।