রফিকুল ইসলাম, যশোর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা যুবদল ও মণিরামপুর যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় যুবদলের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে যশোর জেলা যুবদলের নেতৃবৃন্দ সরাসরি হাজির হয়ে এ শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হুসাইন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, মণিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম।
মণিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মহিবুল আলম মামুন, থানা যুগ্ম আহবায়ক হুসাইন আহম্মেদ, নাহিদ হাসান নান্নু, জুলফিকার রহমান, মতিয়ার রহমান, শরিফুল ইসলাম, থানা যুবদলের সদস্য রবিউল ইসলাম।
এছাড়া যুবদলের বাবলু রহমান ,রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিন্টু, আমিনুল ইসলাম, আক্তার হোসেন, মাষ্টার শহিদুল ইসলাম, মেহেদি হাসান, জামাল হোসেন, জোবায়ের, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।