1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুন, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে এরশাদ মিয়া (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত— মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৪ জুন) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মধ্য রানীশিমুল গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত এরশাদ ওই গ্রামের সামিউল হকের ছেলে।

জানা যায়, কয়েকদিন থেকে এরশাদ ও তার বড় ভাই জিয়াউল হকের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে শুক্রবার দিবাগত রাতে কথা কাটাকাটি হয়। এরপর সে রাতের কোন এক সময় ঘরের পাশে থাকা গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। ভোর রাতে পরিবারের লোকজন তাকে গাছের ডালে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহতের মা শান্তি খাতুন জানান, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে অভিমান করে এরশাদ সবার অজান্তে আত্মহত্যা করে।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com