1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীর রূপনারায়নকুড়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২২ মে পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন।

বাজেটে নিজস্ব আয় দেখানো হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ৫শ টাকা। উন্নয়ন আয় দেখানো হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৩০ টাকা। নিজস্ব ব্যয় দেখানো হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ২০৮ টাকা। উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৩০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭১ হাজার ২৯২ টাকা। নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ৭৬ লাখ ৫০ হাজার ৫শ টাকার সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে আর্থ-সামাজিক অবকাঠামো খাতে। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ১৫ লাখ করে বরাদ্দ রাখা হয়েছে। বাকী বরাদ্দ অন্যান্য খাতে রাখা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে ইউপি সচিব আব্দুল বারেক, সংরক্ষিত নারী ইউপি সদস্য রোকসানা খাতুন, তাসলিমা খাতুন ও নাছিমা খাতুন, ইউপি সদস্য রইছ উদ্দিন, ছায়েদুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, হযরত আলী, বরজুল, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com