1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীর গজনী পরিদর্শনে জেলা প্রশাসক সাহেলা আক্তার

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুন, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের  ঝিনাইগাতী উপজেলার পর্যটন কেন্দ্র গজনী অবকাশ পরিদর্শন করলেন শেরপুরে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক সাহেলা আক্তার।
শনিবার (৪ জুন) সকালে তিনি আকস্মিক এ পরিদর্শনে আসেন। তিনি গজনী অবকাশ কেন্দ্রে পৌঁছার পর ফুল দিয়ে বরণ করে নেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ। এসময় গজনী কর্মচারীদের পক্ষে ক্ল্যামেন রাকসাম ও সত্তেন সাংমা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নবেশ খকসী ও সেক্রেটারি অসীম ম্রং জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক সাহেলা আক্তার গজনী অবকাশ কেন্দ্রে নির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তুোষ প্রকাশ করেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, পর্যটন কেন্দ্র গজনীকে চমকপ্রদ ও আর্কষণীয় করতে আরো যা যা করতে হবে তিনি তা করবেন।
উক্ত পরিদর্শনের সময় নেজারত শাখার ডেপুটি কালেকক্টর (ডিডিএলজি) মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহম্মেদ, নেজারত শাখার ডেপুটি কালেকক্টর আসিফ রহমান, ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ, থানা পুলিশসহ ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ দুদু, মুহাম্মদ আবু হেলাল, জিয়াউল হক জিয়া, লোকমান হোসাইন, সাইফুল ইসলাম জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com